• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা  গাজীপুরে মসজিদের কমিটি গঠন নিয়ে মতবিরোধ  গাছায় জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন    পরিবেশবান্ধব নির্মাণে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর আহ্বান :পরিবেশ প্রতিমন্ত্রী বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার গাজীপুরে গার্মেন্টস গেটে ট্রাকে হামলা ও চাঁদা দাবি: রুবেল সরকারসহ ৯ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৩০
Headline
Wellcome to our website...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগ 

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ইসোলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।

গতকাল রোববার (১৪ জুন) বাংলাদেশে ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে  বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকের বসে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন, দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন।ব্যাংকটির প্রতিনিধি দল ব্যাংকের চলমান পরিস্থিতি, তারল্য চাপ এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সৃষ্ট অসন্তোষ ও আস্থাহীনতার কারণে গ্রাহকদের ব্যাপক টাকা উত্তোলনে বড় ধরনের সংকটে পড়েছে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করেন। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই নিয়োগের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের একটি অংশের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়।

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
17 June 2026

গাজীপুরে গার্মেন্টস গেটে ট্রাকে হামলা ও চাঁদা দাবি: রুবেল সরকারসহ ৯ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৩০

www.dailybankbima.com