• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বোর্ডবাজারে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আঃহামিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত  গাজীপুরে নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে দ্বিতীয় দিন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা গাজীপুর জেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা সিলেটে পপুলার লাইফ ইনসিওরেন্সের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর গাজীপুরে ব্যাংক ম্যানেজার অপহরণের শিকার- মুক্তিপণে মেলে মুক্তি      মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে পুরস্কৃত হলেন জিএমপি কর্মকর্তারা গাজীপুরে অটো ড্রাইভার শুভ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। টিকটক করতে গিয়ে গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নগদ ৩৭শতাংশ লভ্যাংশ ঘোষনা 
Headline
Wellcome to our website...

মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে পুরস্কৃত হলেন জিএমপি কর্মকর্তারা

আবু ইউসুফ, গাজীপুর মহানগর প্রতিনিধি: / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।বুধবার (১৩মে)এক অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে সফলতার জন্য তাদেরকে এই  পুরস্কারে ভূষিত করা হয়।

জিএমপি সূত্রে জানা যায়, সাম্প্রতিক তিনটি বড় অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। কোনাবাড়ী থানা এই ইউনিটের অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার কর হয়।কাশিমপুর থানা এই থানার অভিযানে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম)সদর এবং  সদর, কোনাবাড়ী ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ কমিশনারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদক ও সন্ত্রাস দমনে তাদের এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
১৩ মে ২০২৬

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নগদ ৩৭শতাংশ লভ্যাংশ ঘোষনা 

www.dailybankbima.com