• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

বোর্ডবাজারে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৯১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 ইসলামী ব্যাংকের স্বাধীনতা,স্বচ্ছতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরের বোর্ডবাজারে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।মানববন্ধনে ব্যবসায়ী,গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।আজ রবিবার(২৪মে) সকাল ১১ টায় বোর্ডবাজার ইসলামি ব্যাংকের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বোর্ডবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাও:লোকমান হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোর্ডবাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা,তিনি বলেন বিগত সরকার ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল।যার ফলে দেশের ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্তমান সরকারও একইভাবে ব্যাংক দখলের পথে হাঁটছে।আমরা ইসলামী ব্যাংককে দলীয়করণমুক্ত দেখতে চাই।

ইসলামী ব্যাংকের গ্রাহক মো:শরীফ খান বলেন,ইসলামী ব্যাংক চলবে ব্যাংকিং নীতিমালার ভিত্তিতে।বিগত সরকার যেভাবে লুটপাট করেছে,বর্তমান সরকারও বিভিন্ন কৌশলে ইসলামী ব্যাংককে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
ব্যাংকের আরেক গ্রাহক আবুল হাশেম বলেন,যদি কেউ ইসলামী ব্যাংক দখলের চিন্তা করে, তাহলে তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,খন্দকার আসাদুজ্জামান,হাফেজ আল আমিন,মাওলানা আফছার উদ্দিন আফতাব প্রমুখ।
বক্তারা আরো বলেন,ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের আস্থা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com