• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গাজীপুরে সাংবাদিক আঃহামিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত 

মেঃ জুমন খান, গাছা প্রতিনিধি / ২১০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গাজীপুরে গাছা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯মে ২০২৬) দুপুর১:৩০মিনিটে গাছা থানার পাশে “উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা” মসজিদে  এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গাছা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল আলম মন্ডলের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য জুম্মন খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আব্দুল হামিদের রুহের মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন,সাংবাদিক মোঃরফিকুল ইসলাম,অত্র মাদ্রাসার মুহতামিম মনির হোসাইন আব্বাসী,গাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ মৃধা,বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
বক্তারা মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মরহুম আব্দুল হামিদ খান ছিলেন একজন সাহসী,দায়িত্বশীল ও সাংবাদিক সমাজের অধিকার আদায়ে নিবেদিতপ্রাণ। ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সৎ ও সংগ্রামী নেতাকে হারিয়েছে।
বক্তারা আরো বলেন,আজকের এই মিলাদ মাহফিল থেকে আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন এবং দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করে ঢাকার একটি হাসপাতালে শেষ-নিশ্বাস ত্যাগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক মাজনুন মাসুদ,ইকবাল হোসেন,নজরুল ইসলাম,শরীফ ওমর টুটুল,টিটু কান্তিকর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বোর্ডবাজার মীরবক্স মসজিদের খতিব ও সাংবাদিক আঃ হামিদ খানের বড়ভাই আঃ হালিম খান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com