গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮
Reporter Name
/ ৪২
Time View
Update :
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
Share
গাজীপুর মহানগরীর অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাছা থানা পুলিশের এক বিশেষ অভিযানে আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১০আগস্ট)পৃথক একাধিক স্থানে পরিচালিত এই চিরুনি অভিযানে হত্যা, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনা সংক্রান্ত মামলা,সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শি’শু নির্যাতনসহ একাধিক গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশি সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বরিশালের বাকেরগঞ্জের মোজাম্মেল হাওলাদারের ছেলে মুনা (২২)যিনি বর্তমানে ঈশ্বড্ডা এলাকায় বসবাস করছেন,ময়মনসিংহের ফুলবাড়িয়ার মজিবুর রহমানের ছেলে আল আমিন (২৭) ঈশ্বড্ডা এলাকায় ভাসমান অবস্থায় থাকা মৃত আলমগীরের ছেলে ইমন হাসান শাওন (২৬) এবং টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকার সাচ্চু মন্ডলের ছেলে শিশির আহমেদ অনিক (২৮)।
একই সাথে বৈষম্যবিরোধী হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে গাজীপুর মহানগরীর মধ্য জাঝর এলাকার মৃত আকবর আলীর ছেলে মোতালেব হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের কুশিদ মিয়ার ছেলে আব্দুর রহমানকে (২৯)।
অভিযানের অংশ হিসেবে জিএমপি অধ্যাদেশের ৭৮ ধারায় আরও দুই আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন জামালপুরের ইসলামপুরের বেনুয়ারচর এলাকার মৃত ফকির ইসলামের ছেলে নবী হোসেন (৩৫) এবং নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল গ্রামের সুরাজ আলীর ছেলে সোহাগ মিয়া (২৭)।
গাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল আউয়াল সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ নির্মূলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।