• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নানা অনিয়মের অভিযোগে গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ওই কার্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মো.নূরুল করিম ভূঁইয়া তাদের সাময়িক বহিষ্কারের এ আদেশ দেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ ছিলো দীর্ঘদিনের। গাজীপুরে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা,গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান।

পরিদর্শনের সময় তাঁরা দেখতে পান,সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো হচ্ছে।পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা,সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ওয়াজেদ আলী খানসহ ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।বহিষ্কার হওয়া অন্য ৩ জন হলেন,অফিস সহকারী মোস্তফা কামাল,সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।

কাশিমপুর ভূমি অফিসে অভিযানের পর জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুরে অপর একটি ভূমি কার্যালয় পরিদর্শনে যান। সেখানেও ভূমি সেবা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।  জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com