• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর মহানগরীতে শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবি ভিপি মঈনুলের বেঙ্গল ইসলামি লাইফের  মৃত্যু দাবির চেক হস্তান্তর ও ৪র্থ কোয়ার্টার ব্যবসা পরিকল্পনা সভা  কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান জামিনে মুক্ত হয়েই বেপরোয়া যুবলীগ নেতা আল-আমিন: আতঙ্কে কোনাবাড়ীর জরুন এলাকা, খুঁজছে পুলিশ ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   
Headline
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবি ভিপি মঈনুলের

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছুটির পর সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবির নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভিপি মঈনুল ইসলাম।

বৃহস্পতিবার মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর সহপাঠী ও স্বজনেরা।

এদিকে, এ দুর্ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিপি মঈনুল ইসলাম অভিযোগ করেন, ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণে প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও উদাসীনতার কারণে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে প্রধান সড়ক পারাপার করতে হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাপ্তরিক কার্যক্রম কিছুটা এগোলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা চলছে।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ওই স্থানে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভিপি মঈনুল ইসলাম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
03 August 2026

গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   

www.dailybankbima.com