• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত 

Reporter Name / ২১১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঢাকায় বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স এর স্মার্ট ড্রীম প্রজেক্টের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার(০৪আগস্ট)ঢাকার আব্দুল্লাহপুরের হোটেল রয়েলে দুপুর ১২টায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। স্মার্ট ডিম প্রজেক্টের  প্রজেক্ট হেড মো:ওমর ফারুকের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও এম এম মনিরুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেপুটি প্রজেক্ট হেডবৃন্দ যথাক্রমে মোঃসাজ্জাদ হেসেন,মোঃহাবিবুর রহমান,মোঃইউনুস আলী,মোঃসাজ্জাদ হোসেন(২),মোহাম্মদ মাসুদ।

সভাপতির বক্তব্য ওমর ফারুক বলেন,বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের মাঝে স্মার্ট ড্রীম  প্রজেক্ট বরাবরই প্রথম হয়ে থাকে।গত ২০২৫ সালের কক্সবাজার সম্মেলন আমি বলেছিলাম ২০২৬ সালে আমার এবং দ্বিতীয় যিনি হবেন তার ব্যবধান হবে দ্বিগুন অর্থাৎ দ্বিগুণ ব্যবসার ব্যবধানে আমি প্রথম হবো ইনশাআল্লাহ। ঠিক সেই ধারাবাহিকতায় দেখা যায় কোম্পানির ২০২৬সালের ষান্মাসিক ব্যবসা পর্যালোচনায় আমার ধারের কাছেও কেউ নেই। তিনি আরো বলেন,আমার প্রিয় সহকর্মীরা যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে ২০২৬সালে আমার উপর অর্পিত লক্ষ্যমাত্রার ২থেকে ৩গুণ বেশি করবো, ইনশাআল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বেঙ্গল একটি পূর্ণাঙ্গ ইসলামিক ভাবধারার কোম্পানি।এখানে গ্রাহকের আমানত যথাযথভাবে রক্ষা করা হয়।
আমরা গ্রাহক ও কর্মী-কর্মকর্তাদের স্বাস্থ্যবীমায়  জোর দিচ্ছি বেশি। বাংলাদেশের মানুষের চিকিৎসা খরচ নির্বাহ করতে যেয়ে অনেকে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। আমাদের কোন গ্রাহক ও কর্মকর্তাদের যাতে চিকিৎসার খরচ মিটাতে  গিয়ে কোন ধরনের সমস্যা না হয় সেজন্য আমরা সামান্য কিছুটাকা প্রিমিয়ামের বিনিময় তাদের স্বাস্থ্য বীমা দিয়ে থাকি।
অনুষ্ঠানের শেষ মুহুর্তে বিজয়ীদের বিভিন্নভাবে উৎসাহিত করা হয় এবং কোম্পানি থেকে লক্ষ্যমাত্রা অর্জন করে যারা গাড়ি পেয়েছেন তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com