• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

রাঙামাটিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও 

মেঃ জুমন খান, গাছা প্রতিনিধি / ১৮০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

রাঙামাটির লংগদুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. রাসেল গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) থেকে ব্যাংকিং আউটলেটে তালা ঝুলিয়ে তিনি উধাও হন।
স্থানীয় গ্রাহকদের দাবি,জালিয়াতির মাধ্যমে তিনি প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা নিয়মিত ব্যাংকে এসে টাকা জমা দিতেন এবং ব্যাংক থেকে জমাকৃত টাকার রিসিভও বুঝে নিতেন। কিন্তু প্রকৃতপক্ষে রাসেল সেই টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিতেন। গত সোমবার থেকে ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখে এবং মালিকের ফোন বন্ধ পেয়ে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেশ কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা ব্যাংকে এসে টাকা জমা দিয়েছি, আমাদের কাছে রিসিভ আছে। কিন্তু এখন শুনছি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই।আমাদের সারাজীবনের সঞ্চয় নিয়ে রাসেল পালিয়ে গেছে।
এ বিষয়ে লংগদু বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাসেম মেম্বার বলেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে রাসেল গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের রাঙামাটি জেলা শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ব্যাংকিং নিয়মানুযায়ী যাদের বৈধ লেনদেন ও অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাদের ভয়ের কিছু নেই; তারা টাকা ফেরত পাবেন। তবে ব্যাংকিং সিস্টেমের বাইরে কোনো প্রকার ব্যক্তিগত লেনদেন বা নিয়মবহির্ভূত লেনদেনের দায়ভার ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com