• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা

নিজস্ব প্রতিবেদক / ৯৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। ২০১৩ সালের ১৩ জানুয়ারি গঠিত এই সিটি কর্পোরেশনের মোট আয়তন প্রায় ৩২৯.৫৩ বর্গকিলোমিটার। দেশের বৃহৎ এই সিটি কর্পোরেশনের এর ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫হাজার ১০২কোটি ৩৫লাখ ৮হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো.শওকত হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২কোটি ৩৫লাখ ৮হাজার টাকা এবং মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২হাজার ৪৮০কোটি ৮৪লাখ টাকা। বাজেটে সম্ভাব্য সমাপনী স্থিতি ধরা হয়েছে ২হাজার ৬২১কোটি ৫১লাখ টাকা।
বাজেট অনুযায়ী রাজস্ব (সাধারণ তহবিল) থেকে আয় ধরা হয়েছে ৪৪৪কোটি ৬লাখ ৫০হাজার টাকা,পানি সরবরাহ (সাধারণ তহবিল)থেকে ৯০কোটি ৮০লাখ ৭৫হাজার টাকা, উন্নয়ন সরকারি অনুদান থেকে ১হাজার ৪০০কোটি টাকা ও বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ২হাজার ৫০১কোটি ৯১লাখ ৫০হাজার টাকা।
ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৮৪১কোটি ৯৬ লাখ ৫০হাজার টাকা,পানি সরবরাহ খাতে ৯০কোটি ৮০লাখ ৭৫হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩১কোটি ৯৫ লাখ টাকা, উন্নয়ন রাজস্ব (নিজস্ব রাজস্ব প্রকল্প) খাতে ২৬২কোটি ২৫লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্পে ১হাজার ৬০৮কোটি ৭৩লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন,আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নাগরিক সেবা নিশ্চিত করা,অবকাঠামোগত উন্নয়ন,পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com