• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪

আবু ইউসুফ, গাজীপুর মহানগর প্রতিনিধি: / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি ও একাধিক মামলার অভিযুক্ত দুর্ধর্ষ রহিম বাহিনীর প্রধানসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও ইয়াবাসহ তাদের আইনের আওতায় আনা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,পশ্চিম ধীরাশ্রম এলাকার ইউনুস ডাক্তারের ছেলে এবং বাহিনীর প্রধান আব্দুর রহিম (২৮), তার ছোট ভাই আব্দুর রাব্বি (২২), পশ্চিম সামান্তপুর এলাকার ইমরান হোসেনের ছেলে শান্ত (১৯) এবং ধীরাশ্রম এলাকার আলমগীর হোসেনের ছেলে নাহিদ (৩২)।
পুলিশ জানায়, কুখ্যাত অপরাধী রহিমের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অভিযানকালে রহিম বাহিনীর প্রধানের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং অন্য তিন সহযোগীকে ধারালো অস্ত্রসহ মাদক চালানের সম্পৃক্ততায় গ্রেপ্তার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রহিম ও তার ভাই রাব্বির নেতৃত্বে ধীরাশ্রম ও আশপাশের এলাকায় এক আতঙ্কের রাজত্ব গড়ে উঠেছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, সম্প্রতি এক যুবককে তিন দিন আটকে রেখে নির্যাতনের পর মুক্তিপণ দাবি করে এই চক্র। দাবিকৃত অর্থ না পাওয়ায় তার স্বজনদেরও রশি দিয়ে বেঁধে মারধর ও লুটপাট চালানো হয়। তবে চক্রটির অন্যতম সহযোগী অস্ত্র ও মাদক সরবরাহকারী গাছা থানার বসুরিয়া এলাকার মিলন মিয়ার ছেলে রানা এখনও অধরা রয়েছে।

​দুর্ধর্ষ এই সন্ত্রাসী চক্র গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা রহিম বাহিনীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক সহায়তা প্রত্যাশা করেন।

​এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক আইনে মামলা [মামলা নং ৪৪(৭)২০২৬ রজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com