• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গাজীপুরে মহানগর জামাতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩জুলাই)দুপুর ১২:০০ টায় গাজীপুরের ফ্রেন্ড থাই চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারের সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীনের সভাপতিত্বে এবং আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।
উক্ত আয়োজনে শহিদ শাকিল ভাইয়ের সম্মানিত পিতা জনাব বেলায়েত হোসেন,শহিদ সামিউন আমান নূরের সম্মানিত পিতা জনাব আমানুল্লাহ,শহিদ ফরিদ ভাইয়ের সম্মানিত বড় ভাই উপস্থিত ছিলেন।
শহিদ পরিবারের সদস্যদের বক্তব্যের সময় পুরো অনুষ্ঠানে ছিলো পিনপতন নীরবতা এবং সে-সময় প্রত্যেক সদস্যের চোখ অশ্রু সজল।আবেগঘন পরিবেশের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি গাজীপুর-৪ (কাপাসিয়া)  আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাহউদ্দিন আইউবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব খায়রুল হাসান,জনাব হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, জনাব আজহারুল ইসলাম মোল্লা সহ মহানগরী কর্মপরিষদ সদস্য বৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com