• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর মহানগরীতে শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবি ভিপি মঈনুলের বেঙ্গল ইসলামি লাইফের  মৃত্যু দাবির চেক হস্তান্তর ও ৪র্থ কোয়ার্টার ব্যবসা পরিকল্পনা সভা  কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান জামিনে মুক্ত হয়েই বেপরোয়া যুবলীগ নেতা আল-আমিন: আতঙ্কে কোনাবাড়ীর জরুন এলাকা, খুঁজছে পুলিশ ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   
Headline
Wellcome to our website...

গাজীপুরে গার্মেন্টস গেটে ট্রাকে হামলা ও চাঁদা দাবি: রুবেল সরকারসহ ৯ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৩০

গাজীপুর প্রতিনিধি: / ১৪০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ী এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির সামনে ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে গাছা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গত ১৭ জুন, ২০২৬ তারিখে ভুক্তভোগী ব্যবসায়ী মো: মাসুদ রানা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো: মাসুদ রানা পেশায় একজন ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন যাবৎ ‘এস.এম এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের নিকট থেকে ‘ঝুট’ ক্রয় করে আসছিলেন। গত ১৩ জুন, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় কুনিয়া বড়বাড়ী সাকিনস্থ ‘বেস্টশার্ট গার্মেন্টস’ থেকে ঝুট লোড করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-১৬১৮) টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি গার্মেন্টসের মেইন গেটের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র (যেমন: রামদা, ছেন, চাপাতি, লোহার রড) নিয়ে বে-আইনি জনতাবদ্ধে গাড়ির গতি রোধ করে।

এজাহারে উল্লেখ করা হয়, ১নং আসামির প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা গাড়ির ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং গাড়িতে থাকা মালামালের ক্ষতিসহ আনুমানিক ২০,০০০/- (বিশ হাজার) টাকার আর্থিক ক্ষতিসাধন করে। এরপর তারা ব্যবসায়ীর নিকট নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে হুমকি প্রদান করে। চাঁদা না দিলে গাড়ি যেতে দেওয়া হবে না এবং ঝুটসহ গাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার প্রধান আসামিরা হলেন, ১. মো: নাসির উদ্দিন সরকার রুবেল (৩৮), ২. হামিদুল রহমান (৩৮), ৩. আশরাফুল হোসেন (৩৫), ৪. আশরাফুল ইসলাম মোল্লা (৩২), ৫. মো: জিয়া উদ্দিন জিয়া (৩৫), ৬. মিজানুর রহমান মিজান (৪৫), ৭. মো: বাবু (২৮), ৮. মো: ইব্রাহিম (৩০), ৯. মো: আহাদ মিয়া (২৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

গাছা থানার মামলা নং- ২৯/২১৭। পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৮৫/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে থানা কর্তৃপক্ষ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: মামুনুর রশিদ-কে মামলাটির তদন্তভার প্রদান করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
03 August 2026

গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   

www.dailybankbima.com