• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

সিলেটে পপুলার লাইফ ইনসিওরেন্সের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ৭৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পুণ্যভূমি সিলেটে পপুলার লাইফ ইনসিওরেন্সের বীমা দাবির চেক প্রদান ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৪মে) বৃহস্পতিবার সিলেট বিভাগে পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র উদ্যোগে “বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শরীফ সালেকীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব‍্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মোতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন মহাসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ এনামুল হক।এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বীমা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com