• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা  গাজীপুরে মসজিদের কমিটি গঠন নিয়ে মতবিরোধ  গাছায় জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন    পরিবেশবান্ধব নির্মাণে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর আহ্বান :পরিবেশ প্রতিমন্ত্রী বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...

গাজীপুরে ব্যাংক ম্যানেজার অপহরণের শিকার- মুক্তিপণে মেলে মুক্তি     

শহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি / ১১৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাজীপুরে এক ব্যাংক ম্যানেজার অপহরণের শিকার হয়েছেন।জানাযায়,গাজীপুরের কালিয়াকৈর কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুস সবুরকে মাইক্রোবাসে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপন আদায় করে অপরাহানকারীরা।
মুক্তিপনের টাকা পেয়ে অপহরণকারীরা তাকে চন্দ্রা নবীনগর সড়কের কবিরপুরে গাড়ি থেকে ফেলে দেয়।এই ঘটনায় তিনি গুরুতর আহত হন।ব্যাংক ম্যানেজার আব্দুস সবুর বগুড়া জেলার সোলইমন আলীর ছেলে,তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছেন।
বৃহস্পতিবার(১৪মে)বিকেল সাড়ে পাচঁটায় কালিয়াকৈর বাইপাস এলাকায় এঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়,বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাসে বগুড়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এ সময় হঠাৎ করে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারী দল মাইক্রোবাসের মধ্যে ৩/৪  ঘন্টা মারধর করে মোবাইলের মাধ্যমে এক লাখ টাকা নিয়ে রাত দশটার দিকে তাকে চন্দ্রা -নবীনগর মহাসড়কের কবিরপুরে গাড়ি থেকে ফেলে দেয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান,অপহরণকারীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
19 June 2026

অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার

www.dailybankbima.com