• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ 

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরী গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোট বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাইনবোর্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৬টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
​গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে কয়েকজন জামায়াত নেতা বক্তব্য রাখেন। তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দোষীদের বিচার এবং বর্তমান সরকারের কাছে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।
​সমাপনী বক্তব্যে সভাপতি মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং বিগত সরকারের প্রধান ও তার সহযোগী দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
​তিনি আরও বলেন,গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিরোধী দল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবেন বিরোধীদলীয় নেতারা।বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন ও বিগত সরকারের দোষীদের বিচার নিশ্চিত না করে তবে পতিত সরকারের মতোই এই সরকারকেও উৎখাত করতে নেতাকর্মীরা কেন্দ্রীয় যেকোনো নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com