• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

পরিবেশবান্ধব নির্মাণে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর আহ্বান :পরিবেশ প্রতিমন্ত্রী

মেঃ জুমন খান, গাছা প্রতিনিধি / ৭৬ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি, কৃষিজমি সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের গাছা থানাধীন মৈরান এলাকায় অবস্থিত রাজ কংক্রিট অ্যান্ড ব্লক উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

রোববার (৫ জুলাই ২০২৬) দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিমন্ত্রী কারখানার আধুনিক উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং কংক্রিট ব্লক উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি ও এর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত পোড়া ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের ব্যবহার সময়ের দাবি। এটি একদিকে যেমন পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে সহায়ক, অন্যদিকে নির্মাণ ব্যয় সাশ্রয়, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সরকার পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণে খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কংক্রিট ব্লক শিল্পের প্রসারও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে গঠনমূলক ও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাফিজ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী, বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, আহসান হাবীব, নির্বাহী পরিচালক মো. শাহরিয়ার রাফিদা, ওমর ফারুক খানসহ সমিতির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা দেশের টেকসই অবকাঠামো নির্মাণে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি সব উন্নয়ন প্রকল্পে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব এই নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়লে ইটভাটার ওপর নির্ভরশীলতা কমবে, পরিবেশ ও কৃষিজমি রক্ষা পাবে এবং দেশের নির্মাণ খাতে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসার ঘটবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক সহযোগিতা, কার্যকর নীতিমালা এবং উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের কংক্রিট ব্লক শিল্প আরও বিকশিত হবে। এর মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com