• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দেশের জীবন বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।গতকাল (২৫জুন) বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সঅয় সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

সভায় বীমা দাবি নিষ্পত্তি,জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা,ডিজিটাল রূপান্তর, নতুন বীমা পণ্য উদ্ভাবন,ঝুঁকিভিত্তিক তদারকি এবং নিয়ন্ত্রক সংস্কারসহ বীমা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় জীবন বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, কয়েকটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বীমা দাবি পরিশোধে জটিলতা সৃষ্টি হওয়ায় পুরো খাতের প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা কিছু কোম্পানির দাবি পরিশোধে অক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।এ প্রেক্ষাপটে বীমা কোম্পানিগুলোর এমডিরা ব্যাংকিং খাতের মতো একটি বিশেষ সহায়তা বা বেল আউট প্যাকেজের প্রস্তাব উত্থাপন করেন। জবাবে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাতের বর্তমান সংকট নিরসনে একটি ওয়ান-টাইম সহায়তা প্যাকেজের সম্ভাবনা তিনি বিবেচনা করবেন। তবে এর জন্য শিল্পখাতকে ভবিষ্যতে একই ধরনের সংকটের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা দিতে হবে।

চেয়ারম্যান বলেন, বীমা খাতে জনআস্থা পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এ জন্য সময়মতো দাবি পরিশোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।সভায় বীমা খাতে ডিজিটাল রূপান্তরের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চেয়ারম্যান জানান, রিয়েল-টাইম তথ্যভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।এছাড়া বীমা পলিসির ল্যাপস বা ঝরে পড়ার হার কমাতে কমিশন কাঠামো সংস্কার, অ্যাকচুয়ারিয়াল সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং তাকাফুলসহ নতুন ও উদ্ভাবনী বীমা পণ্য চালুর বিষয়েও মতবিনিময় হয়।মীর নাদিয়া নিভিন আরো জানান, আইডিআরএ প্রচলিত কমপ্লায়েন্সভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস) চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রিয়েল-টাইম তথ্য ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে আরও কার্যকর তদারকি নিশ্চিত করা হবে।

সভা শেষে চেয়ারম্যান বলেন, বীমা খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পখাতের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি পৃথকভাবে প্রতিটি কোম্পানির সঙ্গে বৈঠক করে তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে জানান।সভায় আইডিআরএর সদস্যরাসহ দেশের জীবন বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com