• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর মহানগরীতে শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজের দাবি ভিপি মঈনুলের বেঙ্গল ইসলামি লাইফের  মৃত্যু দাবির চেক হস্তান্তর ও ৪র্থ কোয়ার্টার ব্যবসা পরিকল্পনা সভা  কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান জামিনে মুক্ত হয়েই বেপরোয়া যুবলীগ নেতা আল-আমিন: আতঙ্কে কোনাবাড়ীর জরুন এলাকা, খুঁজছে পুলিশ ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   
Headline
Wellcome to our website...

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) আইডিআরএ-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আলমগীর কবির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মমেয়াদ কামনা করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন আইডিআরএ-এর সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক এবং সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ।

সাক্ষাৎকালে দেশের বীমা খাতের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বীমা কার্যক্রম এবং বীমা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন যে, মীর নাদিয়া নিভিন-এর দক্ষ নেতৃত্বে দেশের বীমা শিল্প আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হয়ে উঠবে এবং জনগণের মধ্যে বীমার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
03 August 2026

গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার   

www.dailybankbima.com