• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গত রবিবার(১৪জুন)গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার,পুলিশ কমিশনার-গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। এ সময় সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের  পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে ২ঃ৩০মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার গাজীপুর  মহানগর এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহবান জানান।
তিনি মাদক, ছিনতাই, চাঁদাবাজী প্রতিরোধ, হ্যানি ট্র্যাপ সহ কিশোর গ্যাং এর বিভিন্ন অপরাধ রোধ কল্পে সকলকে কঠোর ভূমিকা রাখতে আহ্বান জানান।  জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলা সমূহ  উদঘাটন পূর্বক দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণের জন্যও দিক নির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী  পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত কল্যাণ এবং অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com