• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর চার্টার্ড লাইফের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ৪% লভ্যাংশ অনুমোদন গাজীপুরে পুলিশের চিরুনি অভিযানে বৈষম্যবিরোধী হত্যার আসামিসহ গ্রেফতার ৮ বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত  গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার    গণভোট বাস্তবায়নের দাবিতে গাছায় জামাতের বিক্ষোভ  বাউবি’র কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলামের যোগদান গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 
Headline
Wellcome to our website...

আলফা ইসলামী লাইফের মোহাম্মদপুর ব্রাঞ্চ অফিস উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের মোহাম্মদপুর(মাগুরা)ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) অত্যন্ত উৎসবমুখর,আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং),
মোঃ আজিজুর রহমান ভূইয়া,সেলস ম্যানেজার, মোঃএস. এম. রাজিব হোসেন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এবং মোঃ নুরুল হুদা সুজন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ রানা শেখ এবং মোঃ রিয়াজ মোল্লা, ব্রাঞ্চ ম্যানেজার।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও সফলতাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি নবযাত্রা শুরু করা মোহাম্মদপুর ব্রাঞ্চকে একটি মডেল ও সফল ইউনিট হিসেবে গড়ে তুলতে সকল কর্মকর্তা ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয় যেন সকলের আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর অগ্রযাত্রা আরও সমৃদ্ধ ও বেগবান হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 July 2026

গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা 

www.dailybankbima.com