• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির ৫হাজার ১০২কোটি টাকার বাজেট ঘোষনা গাজীপুরে কুখ্যাত রহিম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে জামায়াতের উদ্যোগে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা  গাজীপুরে মসজিদের কমিটি গঠন নিয়ে মতবিরোধ  গাছায় জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন    পরিবেশবান্ধব নির্মাণে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর আহ্বান :পরিবেশ প্রতিমন্ত্রী বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার গাজীপুরে গার্মেন্টস গেটে ট্রাকে হামলা ও চাঁদা দাবি: রুবেল সরকারসহ ৯ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৩০
Headline
Wellcome to our website...

বাউবিতে স্কুলসমূহের ডিনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেঃ জুমন খান, গাছা প্রতিনিধি / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)এর বিভিন্ন একাডেমিক স্কুলের (অনুষদ) ডিনদের অংশগ্রহণে তৃতীয় সমন্বয় সভা গতকাল সোমবার (১৫ জুন) বেলা ১১টায় উপাচার্যের গাজীপুরস্থ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল,সমন্বিত এবং যুগোপযোগী করতে সকলকে আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বাউবিকে একটি আধুনিক, জবাবদিহিমূলক,গবেষণাবান্ধব ও শিক্ষার্থী-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন,গবেষণা জার্নালের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ডিনস কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড.আনিসুর রহমান ও প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)টি.এম আহমেদ হুসেইন, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ,পরীক্ষা নিয়ন্ত্রক, আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট স্কুলসমূহের ডিনবৃন্দ  উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
17 June 2026

গাজীপুরে গার্মেন্টস গেটে ট্রাকে হামলা ও চাঁদা দাবি: রুবেল সরকারসহ ৯ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৩০

www.dailybankbima.com