• April 17, 2026, 5:12 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

গাছাতে খালেদা জিয়াকে স্মরণে গাছা থানা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

জুমন খান,গাছা প্রতিনিধি 463 Time View
Update : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬

 

গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির উদ্যোগে
কোরআন খতম বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে গাজীপুর মহানগরে গাছা থানা ৩৫ নং ওয়ার্ডের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি পাম্পের মাঠে মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাছা থানা বিএনপি সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাই এর সভাপতিত্বে ও গাছা থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায়, গাছা থানা বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি মোঃ নাঈম মাস্টার,গাছা থানা বিএনপির সাংগঠনিকসম্পাদক জাহাঙ্গীর হাজারি সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রকৃত রূপকার। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন; কিন্তু কখনো আপোষ করেননি। এ দেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে তাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, তার পরিবারকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন-এই দেশই তার সব, এ দেশের মানুষই তার শক্তি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সংগ্রাম ও গণতন্ত্রের চেতনা চিরকাল বেঁচে থাকবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে-বাংলাদেশের মানুষ কতটা গভীরভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইনশাল্লাহ, গণমানুষের এই দল বিজয়ী হবেই। এ সময় আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার,
মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর,ও সাধারণত সম্পাদক মাহামুদুল হাসান মিরন,
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক বশির আহমেদ
প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেম,৩৬ নং ওয়ার্ডবিএনপির সভাপতি মোঃ কাসেম,৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী,সহ-সভাপতি গাছা থানা মোঃআব্দুল আউয়াল সরকার।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন গাছা থানা উলামাদলের আহবায়ক ও ধর্ম বিষয়কসম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে খাবার ভিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category