• April 13, 2026, 3:45 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

গাজীপুরে যৌতুকের অভিযোগে স্ত্রী হত্যা, স্বামী গ্রেফতার

Reporter Name 418 Time View
Update : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃগাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রী মানসুরা আক্তার সুমা (২৮)কে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মোঃ জালাল হোসেন ওরফে দুলু(৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং মো: আজিজের ছেলে। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন এ দম্পত্তি। স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন সুমা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ভাড়া বাসার একটি কক্ষে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
তিনি আরো জানান, যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ড ঘটানোর পর ঘাতক জালাল নিথর দেহটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি শ্বশুরকে ফোন করে জানান, আপনার মেয়েকে মেরে ফেলেছি- এসে লাশ নিয়ে যান। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই ঘটনায় ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে জিএমপির বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করেন।
বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে ঘাতক জালালকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১ কর্মকর্তা মো. রাকিব হাসান জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

(


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category