• April 13, 2026, 3:45 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-প্যান্ডেমিক কৃষি পুনরুদ্ধার বিষয়ে সেমিনার

Reporter Name 416 Time View
Update : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) পোস্ট-প্যান্ডেমিক বাংলাদেশের টেকসই ও সহনশীল কৃষি পুনরুদ্ধার বিষয়ে উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পোস্ট-প্যান্ডেমিক বাংলাদেশে সহনশীল কৃষি পুনরুদ্ধার,ফসল,প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয় হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে। এতে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. শেখ শামীম হাসান, যিনি প্রকল্পের এসপিএম হিসেবেও দায়িত্বে রয়েছেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএই যশোরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। এছাড়াও কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বীজ প্রত্যয়ন, প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মো.মোশাররফ হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. শেখ শামীম হাসান। তিনি তার গবেষণালব্ধ ফলাফল তুলে ধরে বলেন, ‘সামাজিক অভিযোজন এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে আরও সহনশীল ও টেকসই করা সম্ভব।
সেমিনারে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।
আলমগীর বিশ্বাস বলেন, কোভিড-১৯ কেবল একটি স্বাস্থ্য সংকট নয়, এর দীর্ঘমেয়াদি প্রভাব কৃষি ও গ্রামীণ জীবিকায় গভীরভাবে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণাভিত্তিক ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
আয়োজকরা জানান, এই সেমিনার পোস্ট-প্যান্ডেমিক সময়ে বাংলাদেশের কৃষি খাত পুনরুদ্ধারে দিকনির্দেশনা দেবে এবং দীর্ঘমেয়াদে টেকসই ও সহনশীল কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category