• April 13, 2026, 2:01 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

Reporter Name 535 Time View
Update : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

স্টাফ রিপোর্টার:প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যেদিন এ সিদ্ধান্ত পাশ হয়েছে সেদিনই বোঝা হয়ে গেছে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার নেই মানে নিরপেক্ষ নির্বাচন হবে না এটা একদম পরিষ্কার। তার মানে ইলেকশন যেহেতু হবে না তাহলে রাজনৈতিক দলগুলো দমন ও ধ্বংস করা হবে।

মঙ্গলবার পিআইবি’র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

মহাপরিচালক আরো বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারির পরিচয় দিতে হবে। কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম। নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা।

তিনি আরো বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সত্যিকার ভাবে জনমতের প্রতিফলন ঘটবে যা আগামীর বাংলাদেশ কেমন হবে। তা না হলে আমরা আবারো ফ্যাসিবাদের কবলে পড়বো। সরকার শুধু গঠন করলে হবে না সরকার যেনো ফ্যাসিবাদী না হয়ে ওঠে এজন্য এবারের গণভোট গুরুত্বপূর্ণ। গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী আইন, সাংবাদিকদের জন্য নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান। ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবেলায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ফ্যাক্ট এর মিডিয়া রিসার্চ বিভাগের এক্সিকিউটিভ তাহমিদ ইসলাম। পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক ও গবেষক ছিদ্দিক ফারুক এবং সহ-সম্পাদক আলী মুর্তোজা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category