• April 13, 2026, 2:05 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

মেঃ জুমন খান, গাছা প্রতিনিধি 417 Time View
Update : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

মানবিক সহায়তার অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানা ৩৫ নং ওয়ার্ড দক্ষিন কলমেশ্বর নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে,অসহায় দুঃস্থ শীতার্ত,দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে( কম্বল)শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সুলতান মাহমুদ রোমেল।অনুষ্ঠানটি সঞ্চালনা ,সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃআলাউদ্দীন।পবিত্র কোরআন তেলাওয়াত করেন,সংগঠনের সদস্য হাফেজ আবুবক্কর ছিদ্দিক।উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্দা-শামসুদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ,দক্ষিণ কলমেশ্বর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আনাম, সহ-সভাপতি নূর হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাওন, মো.আলমগীর হোসেন তালুকদার,মোহাই মিনুল কবির,সালাউদ্দিন, আবদুল্লাহ আল ফারুক ,এনামুল হক,ইমরানুল করিম পাপ্পু মো:সোলেমান,মো:জাকির হোসেন সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ।

প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি এই মানবিক কর্মসূচি গ্রহণ করে।এলাকার অসহায়, হতদরিদ্র ও শীতার্ত ৫৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নানামুখী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনাশ করে আসছে।

তারিখ -০৯/০১/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category