• April 13, 2026, 2:06 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক

মোঃ জুমন খান, গাছা প্রতিনিধি 377 Time View
Update : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

বেগম খালেদা জিয়া ছিলেন পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

গতকাল মঙ্গলবার (৩০ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি আরও বলেন,“বেগম জিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রামী নেত্রী ছিলেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রফেসর আমানুল্লাহ বলেন,দেশের আপামর জনসাধারণের কাছে গুণগত মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।বর্তমানে দেশের উচ্চ শিক্ষার ৭০ শতাংশ এই বিশ্ববিদ্যালয় প্রদান করছে। সারাদেশের প্রায় আড়াই হাজার কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন পুরনো শিক্ষাক্রম সংস্কারের পাশাপাশি কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান জানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category