• April 13, 2026, 2:06 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ৮ম শরি’আহ্‌ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত

Reporter Name 401 Time View
Update : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্‌ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (২১ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে এ সভা  অনুষ্ঠিত হয়।

এসএসবি’র চেয়ারম্যান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর সম্মানিত পেশ ইমাম মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী-এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ,মুফতি আব্দুল্লাহ মাসুম (সি.এস.এ.এ)।

পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান মাসুম ও কাজী সামিরুল হক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম.এম.মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির,চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ.। পরবর্তীতে পর্যায়ক্রমে পূর্ববর্তী এসএসবি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।এছাড়াও, ২০২৬ খ্রিঃ বছরের শরি’আহ্ প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন ও ১ম প্রান্তিকের শরি’আহ্ সভা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনাসহ কার্যতালিকা অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category