নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে ২৫ ডিসেম্বর পবিত্র বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (২১ডিসেম্বর)) সকাল ১১টাশ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ ইসরাইল হাওলাদার,পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।পুলিশ কমিশনার সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করেন এবং পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পবিত্র বড়দিন উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল আলম মন্ডল। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ আব্দুল মালেক মার্কেট (২য় তলা),বোর্ড বাজার,জাতীয় বিশ্ববিদ্যালয়,গাছা,গাজীপুর সিটি। মোবাইলঃ ০১৭১৩-৫০২০০৫
Copyright © 2026 Daily Bank Bima. All rights reserved.