• April 13, 2026, 2:05 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

লাখো মানুষের উপস্থিতিতে শহীদ হাদির জানাযা অনুষ্ঠিত

Reporter Name 391 Time View
Update : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করেন ড. মাওলানা আবু বকর সিদ্দিক।জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা  জনসমুদ্রে পরিণত হযে যায়।

উল্লেখ্য,গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়।পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ওসমান হাদির মৃত্যুতে (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি,বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category