• April 13, 2026, 2:05 pm
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক বেঙ্গলের ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে আনন্দ উদযাপন গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী রনিকে শোকজ গাজীপুরে ‘গণভোট ২০২৬’ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এআই সহায়ক বিপর্যয়ের কারণ নয়ঃঃ বাউবির ট্রেজারার টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার গাছাতে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞপ্তি
Wellcome to our website...

ডিএসই এটিবি প্ল্যাটফর্মে রেনাটা’র প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

বিশেষ প্রতিনিধি : 636 Time View
Update : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে রেনাটা পিএলসি কর্তৃক ইস্যুকৃত প্রেফারেন্স শেয়ারের আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়েছে। আজ দুপুর ১২টায় প্রথমবারের মতো এই প্রেফারেন্স শেয়ারের লেনদেন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং রেনাটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ এস কায়সার কবির।

অনুষ্ঠানের অংশ হিসেবে ডিএসই’র ট্রেনিং একাডেমি, নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও রেনাটা পিএলসি’র মধ্যে তালিকাভুক্তিকরণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস এবং রেনাটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় রেনাটা পিএলসি’র প্রধান অর্থ কর্মকর্তা মোস্তফা আলিম আওলাদ, কোম্পানি সেক্রেটারি মো. জুবায়ের আলম এবং ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সোহেল হক উপস্থিত ছিলেন।

ওটিসি মার্কেট ডিপার্টমেন্টের প্রধান ও সহকারী জেনারেল ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, রেনাটা পিএলসি’র প্রেফারেন্স শেয়ার তালিকাভুক্তির মাধ্যমে ডিএসইতে একটি নতুন প্রোডাক্টে লেনদেনের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি জানান, এই প্রথম প্রেফারেন্স শেয়ারকে ইক্যুইটি সিকিউরিটিজ হিসেবে ডিএসই’র অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত করা হয়েছে, যা দেশের পুঁজিবাজারে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, প্রেফারেন্স শেয়ার ইক্যুইটি ও ডেট—উভয় সিকিউরিটিজের বৈশিষ্ট্য ধারণ করায় এটি একটি হাইব্রিড ইন্সট্রুমেন্ট। এটিবি প্ল্যাটফর্ম চালুর ফলে এ ধরনের বিকল্প আর্থিক উপকরণ তালিকাভুক্তির সুযোগ তৈরি হয়েছে, যা পুঁজি উত্তোলনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। রেনাটার এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য কোম্পানিকেও প্রেফারেন্স শেয়ার ইস্যুতে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রেনাটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবির বলেন, প্রেফারেন্স শেয়ার ইস্যু একটি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়া। হঠাৎ বড় পরিসরে মুদ্রার অবমূল্যায়নের ফলে রেনাটার পরিকল্পিত বিনিয়োগ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা মোকাবিলায় বিকল্প অর্থায়ন কাঠামো হিসেবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, প্রেফারেন্স শেয়ার ভোটাধিকারবিহীন হওয়ায় মালিকানায় বড় ধরনের ডাইলিউশন ছাড়াই মূলধন সংগ্রহ সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশ হার ট্রেজারি বন্ডের রেফারেন্স রেটের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে এবং কার্যকর রিটার্ন প্রায় ১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। আগামী এক থেকে দুই বছরের মধ্যে রেনাটার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ক্যাপিটাল মার্কেটে ব্যাংক নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক অর্থায়ন জোরদার করা সময়ের দাবি। রেনাটা পিএলসি’র প্রেফারেন্স শেয়ার ইস্যু ও তালিকাভুক্তি একটি ইতিবাচক উদাহরণ, যা অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানকে বিকল্প আর্থিক উপকরণ ব্যবহারে উৎসাহিত করবে। তিনি জানান, ভবিষ্যতে রেগুলেশন সংস্কার, প্রক্রিয়াগত সরলীকরণ ও ডিজিটালাইজেশনের মাধ্যমে এ ধরনের তালিকাভুক্তি আরও দ্রুত ও কার্যকর করা হবে।

ডিএসই চেয়ারম্যান আরও বলেন, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে ফাস্ট-ট্র্যাক লিস্টিং সুবিধা ও বিশেষায়িত বিনিয়োগ কাঠামো রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এটিবিতে তালিকাভুক্ত করতে ডিএসই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

উল্লেখ্য, রেনাটা পিএলসি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ এবং সম্পূর্ণরূপে সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করে মোট ৩২৫ কোটি টাকা উত্তোলন করেছে। প্রতিটি প্রেফারেন্স শেয়ারের মূল্য ১ হাজার ৯০০ টাকা। এসব শেয়ারের মেয়াদ ১৯ অক্টোবর ২০২৫ থেকে ছয় বছর। তৃতীয় বছরের শেষ থেকে প্রতি বছর ধাপে ধাপে প্রেফারেন্স শেয়ারগুলো সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে।

বর্তমানে রেনাটা পিএলসি’র প্রেফারেন্স শেয়ারসহ ডিএসই এটিবি প্ল্যাটফর্মে মোট ২টি ইক্যুইটি ও ৭টি বন্ড তালিকাভুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category